Type Here to Get Search Results !

প্রধানমন্ত্রীর সংবাদের উৎস কী?

0

 

প্রধানমন্ত্রীর সংবাদের উৎস কী?

কার্টুন: শিশির ভট্টাচার্য্য

প্রধানমন্ত্রী একদা বলেছিলেন, তিনি দেশের প্রধান দুইটি দৈনিক পড়েন না (ইঙ্গিতটা ছিল প্রথম আলো আর ডেইলি স্টারের দিকে। যারা এখনো সাহস করে নানা প্রতিকুলতা সত্ত্বেও একটু আধটু সরকারের খারাপ কাজের সমালোচনা করার চেষ্টা করে)।

প্রধানমন্ত্রী যেহেতু অনেক ব্যস্ত মানুষ, মনে হয় না তিনি তার জেগে থাকা ১৯ ঘন্টার মধ্যে ফেসবুকিং করার সময় ম্যানেজ করতে পারেন। তাই দেশের তরুণ সমাজ দেশ নিয়ে কী ভাবছে, সরকার নিয়ে কী ভাবছে সেসব তার অজানা। ছাত্রলীগ বা আশে পাশের নেতারা যা বলেন তাই বিশ্বাস করেন।

দেশের গণমাধ্যম বলতে আর আছে রেডিও-টেলিভিশন। এফএম রেডিও তো আর খবর পড়ে না এখন সেভাবে। আর বাংলাদেশ বেতার তো বাংলাদেশ বেতারই। রইলো বাকি টেলিভিশন।

তিনি কি তাইলে টেলিভিশন দেখে দেশের খবর জানেন? বিটিভি?

তাই হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ