কাবা কি পৃথিবীর ভৌগোলিক কেন্দ্র?
বাংলাদেশে একটা জনপ্রিয় মিথ হচ্ছে- কাবা পৃথিবীর ঠিক কেন্দ্রে অবস্থিত।
পৃথিবী সমতল নয়, গোলাকার। একটা গোলাকার বস্তুর পৃষ্ঠের যে কোন বিন্দুকেই তার পৃষ্ঠের কেন্দ্র বিবেচনা করা যায়। কারণ প্রতিটি বিন্দুর সাপেক্ষেই বাকী পৃষ্ঠতল প্রতিসম ( symmetrical)। উপরের চিত্রে যেমন একটা নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে ছবি নিয়ে কাবাকে “কেন্দ্র” প্রমাণের চেষ্টা করা হয়েছে, তেমনি যেকোন স্থানকেই “কেন্দ্র” হিসেবে দেখানো যাবে যদি দৃষ্টিকোণ বদলানো হয়।
নিজ অক্ষের সাপেক্ষে পৃথিবীর ঘূর্ণন বিবেচনায় নিলে মেরু অঞ্চল বা বিষুব রেখাকে “কেন্দ্র” বললেও কিছুটা যৌক্তিকতা থাকে। কাবার অবস্থান মেরুতেও নয়, বিষুবেও নয়। ২১.৪ ডিগ্রি উত্তর অক্ষাংশে। তাই এই দৃষ্টিকোণেও কাবাকে কেন্দ্র বলা যায় না।
জোর করে একটা ভুল জিনিস বিশ্বাস করার চেয়ে কষ্ট করে অপ্রিয় সত্য মেনে নেয়াই ভাল।
44.7 হা বার দেখা হয়েছে
আপভোটদাতাদের দেখুন
শেয়ারকারীদের দেখুন