পৃথিবীর সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা সম্পর্কে অজানা তথ্যগুলি কী?
বর্তমানে পৃথিবীর সর্বোচ্চ উচ্চতার ভবন বুর্জ খলিফা সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত। ভবনটির মূল নকশাকারক অ্যাড্রিয়েন স্মিথ। ২০০৪ সালে ভবনটির নির্মাণ কাজ শুরু হয়ে ২০১০ সালে এর সমাপ্তি ঘটে। এর নির্মাণ ব্যায় ছিল ১.৫ বিলিয়ন ডলার। প্রতিবছর লাখ লাখ পর্যটক ভবনটি দেখতে দুবাই ভ্রমণ করে থাকেন।
ভবনটির কিছু রেকর্ডঃ
- এটি বিশ্বের সর্বোচ্চ ভবন যার উচ্চতা ৮২৮ মিটার ( ২,৭১৬ ফুট)। এটি তখনকার সময়ে তাইওয়ানের রাজধানীতে অবস্থিত টাইপে-১০১ কে পিছনে ফেলে।
- ভবনটি ১৬৩ তলা যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ।
- ভবনটির অধিকৃত তল সবচেয়ে বেশি যা প্রায় ১৭টা ফুটবল মাঠের সমান।
- সর্বোচ্চ উঁচুতে পর্যবেক্ষণ ডেক রয়েছে (১৪৮তলায়)।
- বিশ্বের দীর্ঘতম আর্ট গ্যালারি রয়েছে ভবনটিতে এবং এতে ৮৫ টি নামিদামী চিত্রকর্ম সাজানো আছে।
- বিশ্বের বৃহত্তম এলইডি ডিসপ্লে রয়েছে ভবনটিতে।
- বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উচ্চতার সুইমিং পুল রয়েছে ভবনটিতে (৭৬ তলা)।
- ভবনটি নির্মাণে বিশ্বের সবচেয়ে বেশি ওজনের ক্রেন লেগেছে যার একটির ওজন ২৫ টন করে।
- বিশ্বের সবচেয়ে লম্বা রেস্টুরেন্ট রয়েছে ভবনটিতে (১১২ তলায়)।
- বিশ্বের সবচেয়ে উঁচুতে গ্রন্থাগারের রেকর্ডটিও ভবনটির দখলে (১২৩ তলায়)।
বুর্জ খলিফা সম্পর্কে কিছু মজার তথ্যঃ
- ভবনটির উচ্চতা তিনটি আইফেল টাওয়ার অথবা দুইটি এম্পায়ার স্টেট বিল্ডিং এর উচ্চতার সমান।
- ভবনটিতে ১ লক্ষ ১০ হাজার টন কংক্রিট এবং ৫৫ হাজার স্টিল রবার ব্যবহৃত হয়েছে।
- ভবনটির ওজন প্রায় ১ লক্ষ হাতি অথবা ৫ টি যাত্রীবাহী এয়ারবাস এ-৩৮০ এর সমান।
- প্রতিদিন ১৫ মিলিয়ন টন পানি চুষে নেয় ভবনটি।
- ভবনটি আপনি ৯৫ কিলোমিটার দূর থেকেও দেখতে পারবেন।
- ভবনটির নকশা 'হাইমেনোক্যালিস' নামক এক প্রকার ফুলের গাছ থেকে অনুপ্রাণিত হয়ে করা হয়েছে।
- ভবনটির মধ্যে লাগানো লিফটগুলো প্রতি সেকেন্ডে ১০ মিটার যেতে পারে। ফলে, শূন্য থেকে ১২৪ তলায় উঠতে সময় লাগে মাত্র এক মিনিট।
বুর্জ খলিফা সম্পর্কে আরো বিস্তারিত জানতে নিচের লিঙ্কে গিয়ে দেখতে পারেন: